Leaving Cert CAO Points and Level
Leaving Cert Highest CAO Points
উচ্চতর গণিত ও সাধারণ গণিতের মধ্যে পয়েন্টের তুলনামূলক পার্থক্য
লিভিং সার্টিফিকেট (উচ্চ-মাধ্যমিক) পরীক্ষায় উচ্চতর গণিতের গুরুত্ব
আয়ারল্যান্ডে লিভিং সার্টিফিকেট পরীক্ষায় ভালো ফলাফলের ক্ষেত্রে উচ্চতর গণিতের ভূমিকা কতো গুরুত্বপূর্ণ, তার একটা সহজ ও পরিস্কার ধারনা পাওয়া যেতে পারে উপরের তুলনামূলক চিত্র থেকে।
উচ্চ-মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার ক্ষেত্রে উচ্চতর গণিতের গুরুত্বের কারনগুলো হলো,
- উচ্চতর গণিতের জন্য রয়েছে ২৫ নম্বরের বোনাস পয়েন্ট যা কি-না লিভিং সার্টিফিকেট পরীক্ষায় ৫০০ এর অধিক নম্বর পেতে খুব সাহায্য করে। উল্লেখ্য যে, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে পড়ার জন্য বেশীরভাগ ক্ষেত্রেই ৫০০ এর অধিক নম্বর পাওয়া জরুরী।
- বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক বিষয়ে ভর্তির যোগ্যতা হিসেবে লিভিং সার্টিফিকেট পরীক্ষায় উচ্চতর গণিতে ন্যুনতম নম্বর পাওয়া বাধ্যতামূলক। ফলে উচ্চতর গণিত শুধু থাকলেই চলবে না, ভালো নম্বর পাওয়াটাও আবশ্যক।
অতএব, কাঙ্ক্ষিত বিষয়ে কিংবা পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করতে হলে গণিতের উপর অধিক গুরুত্ব দিতে হবে। এর বিকল্প নেই।