* ১ *
ধান ভাঙ্গা ঢেঁকি
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো
যেন ধান ভাঙ্গা ঢেঁকি,
কথায় কাজে মিল নাই
শুধুই মোনাফেকি !
অফিসে তুমি ঘুষ খাও
আর ব্যবসায় দাও ফাঁকি,
মানুষের সাথে ঝগড়া বিবাদ
হেন অন্যায় নাই বাকী !
নামাজে করো মধুর তেলাওয়াত
আর নামাজ অন্তে মোনাজাত,
কতো পড়ো দোয়া দরুদ
তবু পাপেতে মন বুদ !
মু'মিন তুমি সাবধান হও
সময় গড়িয়ে যায়,
খেয়াঘাটে নৌকা বাঁধা
মাঝির অপেক্ষায় !
আসবে মাঝি যখন তখন
ছাড়বে খেয়া তরী,
পাপ, পুণ্যি পুঁজি করে
যাবে দুনিয়া ছাড়ি।
৪ঠা সেপ্টেম্বর, ২০২৫
![]()