* ১ *
সিঁদুর হারা
হাতের শাঁখা নিয়াছে খুলিয়া
সিঁদুর দিয়াছে মুছিয়া,
বিধবা আমি হইয়াছি এখন
কী লাভ বলো বাঁচিয়া?
তবু আমাকে বাঁচিতে হইবে
গর্ভে আসিয়াছে সন্তান,
মানুষ তাহাকে করিতে হইবে
সে-ই যে আমার প্রাণ।
সিঁথির সিঁদুর দিব্যি রহিলো
যাহারা করিলে সর্বনাশ,
পাপের অনলে পুড়িতে হইবে
পাইবে না অবকাশ।
স্বামী-স্ত্রী অনন্ত জুটি
কে দেয় তারে ভাঙ্গিয়া?
শান্তিতে ক'দিন ঘুমাও সখা
স্বর্গে লইবো খুঁজিয়া।
১৭ই মে ২০২৫
![]()