আমার কবিতা - এস, এম, মাহফুজুল হক
প্রতিবাদী কবিতা

এস, এম, মাহফুজুল হক



* ৩ *
জাগো মুজাহিদ

জেগে উঠো ভাই সব, জাগো মুজাহিদ
যেতে হবে যুদ্ধে, ঈমানের তাগিদ।
মরলে শহীদ হবে, ফিরলে গাজী
সত্যের বীর সেনানী, হয়ে যাও রাজী।
জালিমের জুলুম থেকে দেশ বাঁচাতে
শামিল হও কাফেলায়, জনতার স্রোতে।

মৃত্যু সে তো অবধারিত, তাতে কিসের ভয়?
মৃত্যু দিয়ে মৃত্যুকে করতে হবে জয়।
কথা দিলাম লিখে যাবো তোমাদের বীরত্ব
এসব তোমাদের অবদান, তোমাদের বিজয, তোমাদেরই কৃতিত্ব।

উৎসর্গঃ দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে
৫ই আগস্ট, ২০২৪ জাগো মুজাহিদ - ফেসবুক লিংক

* ২ *
ক্ষ্যাপার কবিতা

চারিদিকে আজ যুদ্ধ দেখিয়া হইয়াছি আমি ক্ষ্যাপা
বন্দী আমাকে করিতে পারো, বাঁধিয়া হাত-পা।
তারপরও আমি চিৎকার করিবো, জালিমের হোক পতন
অনেক করিয়াছি সহ্য আমি, আর কতো ক্রন্দন?
বাবার কোলে শিশু মরিছে, রাস্তায় কতো লাশ
আর কি মানুষের বাকী আছে, হইতে সর্বনাশ?

জালিম তোমার জুলুম থামাও, খোদার আরশ কাঁপে
তোমার পতন অতি আসন্ন, তোমারই আকন্ঠ পাপে।
মজলুমের আর্তনাদ বিফল হবেনা, শেষ বিচারের দিন
তোমার বিচার করিবেন আল্লাহ, রাব্বুল আ’লামিন।

উৎসর্গঃ দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে
৩০শে জুলাই, ২০২৪ ক্ষ্যাপার কবিতা - ফেসবুক লিংক

* ১ *
মুক্তি আসবেই

কলমে আর মধু নয়, ঢালবো বিষ
পারলে আমাকে ঠেকাতে আসিস্।
কী আর করবি? একটা গুলি
না হয় উড়িয়ে দিবি মাথার খুলি।

জনতা যখন হয় মুক্তি পাগল
তুচ্ছ হয় তখন বন্ধুকের নল।
এক প্রাণ, দুই প্রাণ, শত প্রাণ যাবে
মৃত্যুর মিছিলে মুক্তি আসবেই।

উৎসর্গঃ দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে
২৭শে জুলাই, ২০২৪ মুক্তি আসবেই - ফেসবুক লিংক

[পাদটীকাঃ কেউ পড়ুক বা না-পড়ুক, টাইমলাইনে রেখে দিলাম। আমার কবিতা হোক সময়ের সাক্ষী। ]