* ১ *
হৃদয়ের দরজা
হৃদয়ের দরজা রেখেছি খোলা
আসতে পারো নির্দ্বিধায়।
পিঁড়ি নিয়ে বসতে পারো,
মনের কথা কইতে পারো,
ইচ্ছে হলে থাকতে পারো,
চলে গেলেও আপত্তি নেই !
কেননা, জীবনটা তো এমনই -
আসা আর যাওয়ার খেলা।
হৃদয়ের দরজা রেখেছি খোলা
চোখের পানে চায়তে পারো,
হাতে হাত রাখতে পারো,
ইচ্ছে হলে বাসতে পারো ভালো,
অথবা দিলে কিছু খোঁচা !
কাঁটার আঘাত তো সহ্য করেছি অনেক -
এ ব্যথাও সইতে পারবো সোজা।
তবুও…
হৃদয়ের দরজা রাখবো খোলা।
১৫ই ডিসেম্বর, ২০২২
![]()