আমার কবিতা - এস, এম, মাহফুজুল হক
রম্য কবিতা

এস, এম, মাহফুজুল হক

আইরিশ দ্বীপে বাস, এক বাঙালী স্বত্তা


* ২ *
ধরাই পড়লাম অগত্যা

বউয়ের কাছে বকা খেয়ে ভাবছি বসে বসে,
এতো মিথ্যে বলেও কেনো ধরা খেলাম শেষে?

আজ অফিস থেকে যেই বেরিয়েছি, এমন সময়
কোথা থেকে জানি না, মালতীর উদয়।
বললো সে, “চলেন না যাই, কোনো কফি শপে”
বুকে ভয়, বাইরে কিন্তু হাঁটছি বীর দর্পে।

এই কথা, সেই কথা, কথার নেই শেষ
ভুলে যাই বউয়ের কথা, বাজার আছে বেশ।
বাড়ী ফিরে একশো একটা বললাম মিথ্যা
কপাল খারাপ, আজ ধরাই পড়লাম অগত্যা।

পুনশ্চঃ

তোমরা যারা বিয়ে করোনি, তাদের বলছি, শোনো
দুই টাকা লাভের জন্য, দশ টাকা ক্ষতি জেনো।
পারো যদি থেকে যাও, চিরকালই কুমার
ফুলবাগানের প্রজাপতি হও, করো আনন্দ বিহার।

১৮ই নভেম্বর, ২০২২ ধরাই পড়লাম অগত্যা - ফেসবুক লিংক

* ১ *
কবিতার গতি

দিনে রাতে যেভাবে এখন কবিতা আসে
কবি-ই কি হয়ে যাবো একদিন শেষে?

যেখানেই যাই, লোকে আমাকে ডাকবে কবি
লাইন দিয়ে সকলে আমার তুলবে ছবি।

উফ, ভাবতেই বুকটা আমার ফুলে ফেঁপে উঠে
কবিতার গতি তখন ঘোড়ার বেগে ছুটে।

১৯শে নভেম্বর, ২০২২ সিঁদুর হারা - ফেসবুক লিংক