আমার কবিতা - এস, এম, মাহফুজুল হক
কবিতা বেদনাবিধুর

এস, এম, মাহফুজুল হক

(:: আইরিশ দ্বীপে বাস, এক বাঙালী স্বত্তা ::)


* ১ *
সুখের পদ্য

সুখের পদ্য কিভাবে লিখি
সুখ কি আমার আছে?
যে ছিলো মোর সুখের চাবি
সে যে নেই আর কাছে।

কতো জনমের সাথী সে
কতো যুগের প্রেম,
মরণব্যাধি ধরলো তাকে
সব যে হারালেম।

মনে হয় সে উড়ে বেড়ায়
হয়ে আকাশের পাখি,
অভিমানে দেয় না সাড়া
যতোই তাকে ডাকি।

তোমরা যারা সুখে আছো
সুখের পদ্য লেখো,
তোমাদের ওই সুখের আসরে
আমাকে ডেকো নাকো।

২৮.০৯.২০২৫ সুখের পদ্য - ফেসবুক লিংক