* ২ *
ছাগল চুরি
রাউতড়া ওই গ্রামের মাঠে চরছিলো এক ছাগল
তিন বন্ধু ধরলো ঘিরে, একজন দিলো ছোবল।
ব্যা ব্যা ছাগল ব্যা ব্যা করে ধরলো পড়া শেষে
বার-বি-কিউ হবে আজ, হেমন্তের খোলা আকাশে।
মোটরসাইকেলে চড়ে ছাগল গেলো চোরের বাড়ি
গিয়ে দেখে আরও ছাগল বাঁধা সারি সারি।
জবাই যখন করতে যাবে, ছাগল দিলো দৌড়
তিন বন্ধু পায় না নাগাল, যত্তোসব গাঞ্জাখোর!
ছাগল হারিয়ে পাগলপ্রায়, গ্রামের বিধবা বুড়ী
বাড়ির ছাগল ফিরলে বাড়ি, আনন্দের নেই জুড়ি।
ব্যা ব্যা ছাগল ব্যা ব্যা করে, বুড়ীর গা ঘেঁষে
দু’হাতে বুড়ী জড়িয়ে ধরে ভালোবাসার পরশে।
উঠোন ভর্তি গ্রামের মানুষ খুশীতে হাততালি
কোথায় সেই ছাগল চোর? দিচ্ছে গালাগালি।
২১শে জুন, ২০২৫
* ১ *
ইচ্ছেডানা
ইচ্ছেগুলো মেলতো যদি ডানা,
আকাশ পানে ছুটে যেতো,
শুনতো না কোনো মানা।
খুলে ফেলে সোনার নূপুর,
পালিয়ে যেতো ভর দুপুর,
মন চায় যতোদূর।
কিন্তু…
ইচ্ছে গুলো বন্দী থাকে,
জীবন চলার বাঁকে বাঁকে,
বেদনার ছবি আঁকে।
মিছেমিছি এই সংসার,
নিয়ম আর শাসনের ভার,
ইচ্ছেগুলো মরে বার বার।
অবশেষে...
ইচ্ছেগুলো মেলেছে আজ ডানা,
হোক তা কাগজে কলমে কল্পনা,
ক্ষণিকের তরে পূর্ণ হলো বাসনা।
অনুপ্রেরণাঃ ঈশিতার ইচ্ছেডানা
২৬ নভেম্বর, ২০২৫