Programming for Juniors: Turtle
Programming for Juniors

(Python Programming with Turtle Graphics)



প্রোগ্রামিং কি?

ছোটো বড় সবাই এখন কম্পিউটার প্রোগ্রামিং বা কোডিং সম্পর্কে কম বেশী জানেন। অনেকের মাঝে আবার কিছু ভুল ধারনাও থাকতে পারে। যেমন, অনেকেই হয়তো ভাবতে পারেন, এটা সাংঘাতিক কঠিন কোনো বিষয় এবং সবার পক্ষে প্রোগ্রামিং করা সম্ভব নয়। কিংবা প্রোগ্রামিং একমাত্র জিনিয়াসদের কাজ-কারবার; ইত্যাদি, ইত্যাদি। আসলে ব্যাপারটা মোটেও কিন্তু তা নয়। ইতিহাসের ছাত্র মানেই ইতিহাসবিদ নয়। তবে হ্যাঁ, কোনো বিষয়ে বিশেষ পারদর্শী হতে হলে, বিশেষজ্ঞ হতে হলে অবশ্যই মেধা ও পরিশ্রমের সম্মিলন দরকার। কিন্ত এখানে আমার উদ্দেশ্য প্রোগ্রামার তৈরী করা নয়। বরং প্রোগ্রামিং সম্পর্কে কিছু সহজবোধ্য ধারনা দেয়ার পাশাপাশি সবাইকে, বিশেষ করে ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে, প্রোগ্রামিং-এর প্রতি আগ্রহী করে তোলা। এক কথায়, এখনই হোক প্রোগ্রামিং-এ হাতেখড়ি।

আপনার ছেলে বা মেয়েকে কেন প্রোগ্রামিং শেখাবেন?

অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলেন, "সব স্কুলে ছেলেমেয়েদের কোডিং শেখানো দরকার। এ জন্য নয় যে, সবাই প্রোগ্রামার হবে। বরং কোডিং সবাইকে সমস্যা সমাধানে দক্ষ করে।" তাই বিশ্বব্যাপী এখন ছোটবেলা থেকেই ছেলেমেয়েদের কোডিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এস্তোনিয়াতে ছেলেমেয়েরা দ্বিতীয় শ্রেণি থেকেই কোডিংয়ের সঙ্গে পরিচিত হতে শুরু করে।

পাইথন কি?

অজগর সাপ! হাঃ হাঃ হাঃ। এই পাইথন সেই পাইথন নয়। পাইথন হল খুবই জনপ্রিয় একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা ভাষা।

কেন পাইথন প্রোগ্রামিং শিখবো?

পাইথন খুব সহজ, সরল ও সুবোধ্য একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এবং সহজে ও অল্প সময়েই এই ভাষা শেখা সম্ভব।

পাইথন দিয়ে কি ড্রইং করা যায়?

Gallery বাটনে ক্লিক করুন। কিছু স্যাম্পল ছবি দেয়া আছে।

স্যাম্পল পাইথন প্রোগ্রাম

Samples বাটনে ক্লিক করুন। একটি স্যাম্পল পাইথন প্রোগ্রাম বর্ণনা করা হয়েছে।