আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটি - Bangladeshi Community in Ireland
আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটি

(Bangladeshi Community in Ireland)



আয়ারল্যান্ডের বাংলাদেশী লেখকদের প্রকাশিত বই

প্রবাস জীবনের শত ব্যস্ততা আর পেশাগত কাজের চাপের মাঝেও সময় বের করে লেখালেখি করা, বই প্রকাশ করা - রীতিমতো যুদ্ধই বলা যেতে পারে। খুব কম সংখ্যক মানুষই তা পারেন। আর যারা পারেন, তারা অবশ্যই সম্মানের দাবিদার, প্রশংসার পাত্র। এই প্রেক্ষাপটে আয়ারল্যান্ডের বাংলাদেশী লেখকদের নাম ও তাদের প্রকাশিত বইয়ের একটি তালিকা প্রণয়ন করা হলো। লেখকদের সম্মানার্থে ও কমিউনিটির সকলের মাঝে তা প্রচারের উদ্দেশ্যে।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এটি একটি ব্যক্তিগত উদ্যোগ এবং তালিকাটি যে সম্পূর্ণ তা দাবী করা হচ্ছে না়। তালিকার বাইরেও কোনো লেখকের সন্ধান পাওয়া গেলে, তথ্য পাওয়ামাত্র তা হালনাগাদ করা হবে।

  • জাকিয়া রহমান - স্বপ্নের আঙিনা, আকাশ কেন নীল, নীলাম্বরীর ছায়ে, ভাবনায় রক্তকাঞ্চন, তবুও বৃক্ষের আশা (বিশদ বিবরণ)
    জাকিয়া রহমান - কবিতাগ্রন্থ সমূহ

  • জিন্নুরাইন জায়গীরদার - বিশ্বাসের মৃত্যু, স্বাধীনতা আমার, বর্ণমিছিল, জুলাই বিপ্লবের ডায়েরি, রাষ্ট্রের সংস্কার চলছে — ১ম খণ্ড, রাষ্ট্রের সংস্কার চলছে — ২য় খণ্ড, হ য ব র ল, দ্বৈরথ, বন্ধু তোমার জন্য, আমার কথা, জনতা নিদ্রায় গেলে, কবিতায় কথা, পলাতকা (উপন্যাস), সীমান্ত সংসার, জন্মভূমি স্বদেশ আমার — ১ম খণ্ড, জন্মভূমি স্বদেশ আমার — ২য় খণ্ড, হীরক নামান্তর, সমাজ সংকটে, বিরল তিরস্কার — ১ম খণ্ড, বিরল তিরস্কার — ২য় খণ্ড, রাজনীতি যখন কবিতা
    জিন্নুরাইন জায়গীরদার - কবিতাগ্রন্থ
    (ছবির উপর ক্লিক করুন)
    বই সমূহের ছবিঃ

  • কামরুন নাহার রুনু - বৃত্তের আবর্তে (২০০৮), অনুভবে আমন্ত্রণ (২০১২), বোতাম খোলা বিষণ্ণ বিকেল (২০১৫), বসন্ত মাদল (যৌথ কবিতাগ্রন্থ, ২০১৫), এসো বৃষ্টি নামাই (২০১৬), গাঙ ফড়িঙের ডানা (২০১৬), সোনালী পাড়ের নক্ষত্র (যৌথ কবিতা গ্রন্থ, ২০১৬), নির্বাচিত ১০০ কবিতা (২০১৮), একটি সাঁকোর দীর্ঘশ্বাস (২০২০), শোকের পাশে কয়েকটি লাল গোলাপ (২০২২)
    কামরুন নাহার রুনু - কবিতাগ্রন্থ সমূহ

  • ড. শ্যামল হোসেন - মেঘের ভেলা (২০২৫) PDF কপি, ঝরাপাতা (২০২৬) PDF কপি

    ড. শ্যামল হোসেন - কবিতাগ্রন্থ সমূহ

  • সাদিয়া ইসলাম ইরা - আইরিশ রোড রুলস

    সাদিয়া ইসলাম ইরা - আইরিশ রোড রুলস

  • জা মালিক - ক্লান্ত বেদুইন (২০২৬)

    জা মালিক - কবিতাগ্রন্থ

লেখক তালিকায় থাকা প্রথম দুই জন সমাজের প্রবীণ ব্যক্তিত্ব ও পরম শ্রদ্ধেয়। পরবর্তী লেখকদের ক্রম সাজানো হয়েছে প্রকাশিত বইয়ের সংখ্যার উপর ভিত্তি করে।